নবাবগঞ্জে মন্ত্রীর সঙ্গে সরকারি কর্মকর্তা, কর্মচারী ও সূধীজনের মতবিনিময়

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

দিনাজপুরের নবাবগঞ্জে ২১ ফেব্রুয়ারি শনিবার দুপুরে নবাবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে নব নির্মিত হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিল্লুর

2026-02-21T18:10:54+00:00
2026-02-21T18:10:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নবাবগঞ্জে মন্ত্রীর সঙ্গে সরকারি কর্মকর্তা, কর্মচারী ও সূধীজনের মতবিনিময়
নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:১০ পিএম   (ভিজিট : ১২৩)
X

দিনাজপুরের নবাবগঞ্জে ২১ ফেব্রুয়ারি শনিবার দুপুরে নবাবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে নব নির্মিত হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিল্লুর রহমানের সভাপতিত্বে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা  স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীজনদের সাথে  মত বিনিময় সভায়  প্রধান অতিথির বক্তব্য রাখেন। 

 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু  বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।দিনাজপুর জেলা সমাজ সেবা অফিসের সহকারী  পরিচালক মো. মনির হোসেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোরশেদ আলম প্রমূখ। অনুষ্ঠানরে পূর্বে দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম ও পুলিশ সুপার জেদান আল মুসা তাকে ফুল দিয়ে বরণ করে নেন এবং তার গার্ড অব অনারে অংশ গ্রহণ করেন। 

প্রধান অতিথির সাথে সফর সংগী হিসাবে ছিলেন  তার সহধর্মিণী শরিফা করিম স্বর্ণা।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু  বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন  বাংলা ভাষার প্রচোলন যেন সর্বত্র সঠিক ভাবে করতে পারি সে বষিয়ে সচেষ্ট থাকবো। আপনারা যারা বিভিন্ন পর্যায়ে প্রজাতন্ত্রের  কর্মকর্তা কর্মচারী রয়েছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ কি হয়েছে সেদিকে আমরা তাকাতে চাই না আমরা কি করতে চাই  কিভাবে দেশকে  সামনের দিকে শৃংখল ভাবে  এগিয়ে নিয়ে যাওয়া যায় সে ব্যাপারে আমরা কাজ করতে চাই।

প্রধানমন্ত্রী  তারেক রহমানের নেতৃত্বে  আমরা চাই  আমাদের যে নির্বাচনী  ওয়াদা জনগনের কাছে করেছি তার প্রতিটি দপ্তরে নিষ্ঠার সাথে দায়ত্বি পালন করতে চাই।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy