সাংবাদিকদের যেকোন সমস্যা কেবলমাত্র তথ্য মন্ত্রণালয় দেখবে: তথ্য মন্ত্রী

বরিশাল অফিস

সারাবাংলা

সাংবাদিকদের যেকোন সমস্যা কেবলমাত্র তথ্য মন্ত্রনালয়ের বাইরে স্বরাষ্ট্র অন্য মন্ত্রনালয় যুক্ত না থাকে সে বিষয় পরামর্শ করে ঠিকঠাক

2026-02-21T15:18:56+00:00
2026-02-21T15:18:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাংবাদিকদের যেকোন সমস্যা কেবলমাত্র তথ্য মন্ত্রণালয় দেখবে: তথ্য মন্ত্রী
বরিশাল অফিস
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:১৮ পিএম   (ভিজিট : ৪০)
X

সাংবাদিকদের যেকোন সমস্যা কেবলমাত্র তথ্য মন্ত্রনালয়ের বাইরে স্বরাষ্ট্র অন্য মন্ত্রনালয় যুক্ত না থাকে সে বিষয় পরামর্শ করে ঠিকঠাক করবো। সাংবাদিকদের যেকোনো সমস্যার সমাধান সাংবাদিকতার নিজস্ব পরিসরের মধ্যেই হওয়া উচিত। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরিশালে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও স¤প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন এসব কথা বলেন।  

শনিবার (২১ ফেব্রæয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি আরও বলেন, সাংবাদিকতা একটি স্বতন্ত্র পেশা। এই পেশার সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো সমস্যা, সংকট বা বিরোধ সাংবাদিকতার নিজস্ব কাঠামো ও নীতিমালার মধ্যেই সমাধান হওয়া প্রয়োজন। এর বাইরে অন্য কোনো প্রশাসনিক বা মন্ত্রণালয়ভিত্তিক হস্তক্ষেপ হলে পেশাগত স্বাধীনতা ক্ষুন্ন হওয়ার আশঙ্কা থাকে।

গণমাধ্যমের সঙ্গে সরকারের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধন হিসেবে গণমাধ্যমের ভ‚মিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এই ভ‚মিকা পালনের ক্ষেত্রে সাংবাদিকদের কিছু বাস্তব সমস্যা রয়েছে। সেগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। 

সাংবাদিকদের আর্থিক ও পেশাগত নিরাপত্তার বিষয়টি তুলে ধরে মন্ত্রী বলেন, ওয়েজ বোর্ডকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। দ্রæত সময়োপযোগী করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়েছে।


জেলা প্রশাসক মোঃ খাইরুল আলম সুমন এর সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আবুল হোসেন খান, জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম, জেলা বিএনপির সাবেক সভাপতি এবায়দুল হক চান ও জেলা দক্ষিন বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহিনসহ প্রশাসনের ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy