শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

মহান একুশে ফেব্রæয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সারা দেশের ন্যায় নীলফামারীর ডোমারে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের

2026-02-21T19:30:10+00:00
2026-02-21T19:30:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৩০ পিএম   (ভিজিট : ২২৯)
X

মহান একুশে ফেব্রæয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সারা দেশের ন্যায় নীলফামারীর ডোমারে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধায় স্মরণ করে শহীদ বেদীকে পুষ্পার্পণ করা হয়েছে।

শনিবার(২১ফেব্রæয়ারী)রাত ১২:০১ মিনিটে ডোমার হাইস্কুল মাঠে শহীদ বেদীকে পুষ্পার্পণ করেন উপজেলা প্রশাসন।এর পরে মুক্তিযোদ্ধা কমান্ড,স্বাস্থ্য বিভাগ,পুলিশ প্রশাসন,বিভিন্ন রাজনৈতিক দল,ডোমার প্রেস ক্লাব,ডোমার রিপোর্টার্স ক্লাব,স্কুল-কলেজসহ বিভিন্ন সরকারি বে-সরকারি প্রতিষ্ঠানের পক্ষে পুষ্পার্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হয়েছে।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ ত্বন্বী,সহকারী পুলিশ সুপার (ডোমর সার্কেল)নিয়াজ মেহেদী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো. হাবিবুল্লাহ,উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা.রায়হান বারী,কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার,উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক আখতারুজ্জামান সুমন,প্রেস ক্লাব সভাপতি মো. মোজাফ্ফর আলী প্রমূখ উপস্থিত ছিলেন।

এছাড়াও সকালে জাতীয় পতাকা অর্ধ নমিতভাবে উত্তোলন,চিত্রাংকন প্রতিযোগীতা,কবিতা আবৃত্তি,আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মসজিদে মসজিদে বিশেষ মুনাজাত করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy