রাজধানীতে ‘বোমাভর্তি ব্যাগ’ তল্লাশির সময় পুলিশকে ছুরিকাঘাত!

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় তল্লাশিচৌকিতে ব্যাগ তল্লাশির সময় দায়িত্বরত এক পুলিশ সদস্যের চোখের ওপর ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।আহত পুলিশ সদস্যের

2026-02-21T21:11:08+00:00
2026-02-21T21:11:08+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাজধানীতে ‘বোমাভর্তি ব্যাগ’ তল্লাশির সময় পুলিশকে ছুরিকাঘাত!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:১১ পিএম   (ভিজিট : ২৬১)
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
X

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় তল্লাশিচৌকিতে ব্যাগ তল্লাশির সময় দায়িত্বরত এক পুলিশ সদস্যের চোখের ওপর ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। 

আহত পুলিশ সদস্যের নাম মো. শাহ্ আলম (৩৩)। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

ঢামেক হাসপাতালে নিয়ে আসা যাত্রাবাড়ী থানার পুলিশ সদস্য নায়েক নজরুল ইসলাম বলেন, দুপুর ২টার দিকে যাত্রাবাড়ীর কুতুবখালী পকেট গেটসংলগ্ন এলাকায় পুলিশের তল্লাশিচৌকি চলছিল। একপর্যায়ে চারজন যুবক তল্লাশিচৌকিতে আসেন। তাদের মধ্যে একজনের কাছে থাকা ব্যাগ দেখে পুলিশের সন্দেহ হয়। 

পুলিশ ব্যাগটি তল্লাশি করতে গেলে যুবকদের একজন শাহ আলমের বাঁ চোখের ওপর ছুরিকাঘাত করে পালিয়ে যান। আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এসময় ছুরির পাশাপাশি তাদের ফেলে যাওয়া একটি ব্যাগ থেকে পাঁচটি বোমা উদ্ধার করা হয়। পরে পুলিশ বোমাগুলো নিস্ক্রিয় করে বলে জানান ওসি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আজ বিকেল পৌনে পাঁচটার দিকে ঘাড়ে জখম অবস্থায় ওই পুলিশ সদস্যকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগের অপারেশন থিয়েটারে তার চিকিৎসা চলছে।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy