মোরেলগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা ও দোয়া

মোরেলগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

বাগেরহাটের মোরেলগঞ্জে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম

2026-02-21T21:36:06+00:00
2026-02-21T21:36:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মোরেলগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা ও দোয়া
মোরেলগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৩৬ পিএম   (ভিজিট : ২২৬)
X

বাগেরহাটের মোরেলগঞ্জে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম বলেছেন, অতিতের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে স্বৈরাচার নিক্ষিপ্ত হয়েছিলো। তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ভবিষ্যতে কেউ বাংলাদেশের জনগনের দাবির আশা আংকাঙ্খার বিপরীতে অবস্থান গঠন করে তাদের অবস্থাও কিন্তু অতিতের মত হতে পারে। নতুন করে স্বৈরাচার সৃষ্টি হলে জনগন তাদের আস্তাখুড়ে নিক্ষেপ করবে।

শনিবার বিকেলে আবুহুরা আর্দশ দাখিল মাদ্রাসা মাঠে পৌর জামায়াত ইসলামীর আয়োজনে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম।   

পৌর জামায়াত ইসলামীর আমির রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক মাওলানা শাহাদাৎ হোসাইন, নায়েবে আমির মাষ্টার মনিরুজ্জামান সহ বিভিন্ন নেতৃবৃন্দ। সভাটি সঞ্চালনা করেন শ্রমীক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান।

সভা শেষে ৫২’র ভাষা আন্দোলনে সকল শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে মুসল্লিদের মাঝে ইফতার পার্টির আয়োজন করা হয়।  

প্রধান অতিথি অধ্যক্ষ আব্দুল আলীম আরও বলেন, বাংলাদেশ থেকে অন্যায় অত্যাচার, নির্যাতন, নিপীড়ন,স্বৈরাতন্ত দূর করে ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র তথা সমাজ গঠনের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy