কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ কার্যালয়কে ‘পাবলিক টয়লেট’ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

জয় বাংলা স্লোগান দিয়ে কার্যক্রম নিষিদ্ধ বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় খোলার প্রতিবাদে জামালপুরের বকশীগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

2026-02-21T22:05:36+00:00
2026-02-21T22:05:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ কার্যালয়কে ‘পাবলিক টয়লেট’ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০৫ পিএম   (ভিজিট : ১৯৩)
X

জয় বাংলা স্লোগান দিয়ে কার্যক্রম নিষিদ্ধ বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় খোলার প্রতিবাদে জামালপুরের বকশীগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে বগারচর ইউনিয়ন বিএনপির উদ্যোগে সারমারা বাজারে ওই বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিল শেষে বিএনপির কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 

এসময় বক্তারা বলেন, দেশবিরোধী আওয়ামী লীগ আবার মাথাচাড়া দিয়ে উঠতে চাচ্ছে। তারা আবারও বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। কিন্তু শহীদ জিয়ার সৈনিক থাকতে কোনো অপশক্তিকে আমরা ষড়যন্ত্র করতে দেব না। 

অন্যদিকে, আওয়ামী লীগের কার্যালয়ের সাইনবোর্ড খুলে ‘পাবলিক টয়লেট’ ঘোষণা করেছে জুলাই ঐক্য বকশীগঞ্জ নামে জুলাই আন্দোলনকারী সংগঠন। 

বিকেলে সারমারা বাজারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ের সাইনবোর্ড খুলে তারা আগুন ধরিয়ে দেয় এবং বিক্ষোভ প্রদর্শন করেন।

জুলাইযোদ্ধা শহিদুল ইসলাম সানী বলেন, ‘আজকের পর বগারচর ইউনিয়নে আওয়ামী লীগের কোনো নেতা বা কর্মী দলীয় কার্যালয় খোলার দুঃসাহস দেখালে তাদের সমুচিত জবাব দেওয়া হবে।’ 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy