কলারোয়ায় ‘জয় বাংলা‘ স্লোগান দিয়ে শহিদ মিনারে ফুল দিলো যুবলীগ

সাতক্ষীরা প্রতিনিধি

সারাবাংলা

সাতক্ষীরার কলারোয়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করলো যুবলীগ নেতৃবৃন্দ।শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

2026-02-22T10:39:11+00:00
2026-02-22T10:39:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কলারোয়ায় ‘জয় বাংলা‘ স্লোগান দিয়ে শহিদ মিনারে ফুল দিলো যুবলীগ
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩৯ এএম   (ভিজিট : ১৬০)
X

সাতক্ষীরার কলারোয়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করলো যুবলীগ নেতৃবৃন্দ।

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে একুশের প্রথম প্রহরের রাতে উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া বাজারস্থ কেন্দ্রীয় শহিদ মিনারে একে একে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের ফুলের মালা অর্পণ করা হয়।

ইউনিয়ন যুবলীগের সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান (বরখাস্ত) ডালিম হোসেনের নেতৃত্বে যুবলীগ নেতা ইউপি সদস্য আব্দুল্লাহসহ অন্যরা ওই পুষ্পমাল্য অপর্ণ করেন।

বিষয়টি ছবিসহ ফেসবুকে পোস্টও করেছেন যুবলীগ নেতা চেয়ারম্যান ডালিম হোসেন নিজেই। তিনি সেখানে উল্লেখ করেন- দীর্ঘ ঊনিশ মাস গয়ড়া বাজারে কেন্দ্রীয় শহীদ মিনারে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন।
অনুরূপভাবে ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ.লীগ নেতা মনিরুল ইসলাম মনিও সম্প্রতি বিভিন্ন কার্যক্রম চালাচ্ছেন বলে জানা গেছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy