ভাঙ্গুড়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

পাবনার ভাঙ্গুড়ায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে একুশে ফেব্রæয়ারী মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়।দিবসটি

2026-02-22T12:13:39+00:00
2026-02-22T12:13:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভাঙ্গুড়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১৩ পিএম   (ভিজিট : ৮৭)
X

পাবনার ভাঙ্গুড়ায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে একুশে ফেব্রæয়ারী মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়।

দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন,  রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে  দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।দিবসের কর্মসূচিতে ছিল একুশের প্রথম প্রহরে শহীদবেদীতে পুষ্পামাল্য অর্পণ, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্ত¡শাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবন শীর্ষে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ, শহিদদের রুহের মাগফেরাত কামনা করে মসজিদ, মন্দির সহ অন্যান্য উপাসনালয়ে কোরআনখানি, মিলাদ মাহফিল, বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

শনিবার(২১ফেব্রæয়ারী)সকাল সাড়ে দশটায় ভাঙ্গুড়া উপজেলা পরিষদ হলরুমে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ওপর এক আলোচলা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পাবনা-৩(চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মাওলানা আলী আজগার।

ভাঙ্গুড়া উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার(ভ‚মি) মিজানুর রহমানের  সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আলমের(পিআইও)'র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,ভাঙ্গুড়া উপজেলা প্রকৌশলী রবিউল করিম,বাংলাদেশ জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি  ডা. মাওলানা মহির উদ্দিন প্রমুখ।

এর আগে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াৎ করেন, উপজেলা নির্বাচন অফিসার মো. মনিরুল ইসলাম এবং গীতা পাঠ করেন,উপজেলা সেবাব্রতী কিন্ডার গার্টেন স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থী তৃষা মনি দাস।

শেষে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে আয়োজিত ছড়া পাঠ, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

এছাড়াও শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ওপর বিভিন্ন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অন্যদিকে, প্রত‚্যষে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী  এবংস্বেচ্ছাসেবী সংগঠনগুলো প্রভাতফেরি করে ভাঙ্গুড়া বাসস্ট্যান্ডস্থ কেন্দ্রীয়  শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy