চন্দনাইশে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের চন্দনাইশে শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হয়েছে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসের প্রথম প্রহরে, রাত

2026-02-22T12:30:10+00:00
2026-02-22T12:30:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চন্দনাইশে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩০ পিএম   (ভিজিট : ৫০)
X

চট্টগ্রামের চন্দনাইশে শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হয়েছে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসের প্রথম প্রহরে, রাত ১২টা ১ মিনিটে উপজেলা সদরের শাহ্ আমিন পার্কস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রাম-১৪ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদ ও উপজেলা প্রশাসন। এছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, পুলিশ, মুক্তিযোদ্ধা, শিক্ষকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপর শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. রাজিব হোসেনের সভাপতিত্বে সম্পন্ন হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদ।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও দোহাজারী পৌর প্রশাসক ঝন্টু বিকাশ চাকমা। বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ ইলিয়াছ খান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আজাদ হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আকতার, উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ, বীর মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু, ও আনসার-ভিডিপি কমান্ডার জালাল হোসেন।

আলোচনার সঞ্চালনা করেন উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপি। আলোচনায় অংশ নেন বিপিন চন্দ্র রায়, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কবির হোসেনসহ সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণীপেশার নেতৃবৃন্দ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy