চেতনানাশক পানিতে গৃহকর্ত্রীর মৃত্যু, গৃহকর্মী গ্রেফতার

অনলাইন ডেস্ক

রাজধানী

রাজধানীর উত্তরায় চেতনানাশক মেশানো পানি খেয়ে আয়েশা আক্তার নামের এক গৃহকর্ত্রীর মৃত্যুর ঘটনায় গৃহকর্মী বিলকিসকে গ্রেফতার করেছে পুলিশ

2026-02-22T12:41:57+00:00
2026-02-22T12:41:57+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চেতনানাশক পানিতে গৃহকর্ত্রীর মৃত্যু, গৃহকর্মী গ্রেফতার
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪১ পিএম   (ভিজিট : ৩৯১)
ভুক্তভোগী আয়েশা আক্তার
X

ভুক্তভোগী আয়েশা আক্তার

রাজধানীর উত্তরায় চেতনানাশক মেশানো পানি খেয়ে আয়েশা আক্তার নামের এক গৃহকর্ত্রীর মৃত্যুর ঘটনায় গৃহকর্মী বিলকিসকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে পিবিআই ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি এনায়েত হোসেন মান্নান জানান, ঘটনার দুই দিন আগে গৃহকর্মী হিসেবে নিয়োগ পান বিলকিস। পূর্ব পরিকল্পনা অনুযায়ী পানির সঙ্গে চেতনানাশক মিশিয়ে খাওয়ানো হয় ভুক্তভোগী আয়শা আক্তার ও তার স্বামী আনোয়ার হোসেনকে। পরে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যান গৃহকর্মী। এ ঘটনায় ভুক্তভোগী আয়শা আক্তারের ছোট ছেলে বাদী হয়ে মামলা করেন উত্তরা পশ্চিম থানায়। পরে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ওই গৃহকর্মীকে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়।

পিবিআইয়ের এ কর্মকর্তা আরও জানান, এর আগেও অভিযুক্ত বিলকিসের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় পাঁচটি মামলা রয়েছে। পরিচয় লুকিয়ে গৃহকর্মী পেশার আড়ালে চুরি করাই তার কাজ।






Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy