সালমান এফ রহমান ও আনিসুল হকের সাক্ষ্যগ্রহণ শুরু

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

জুলাই গণ-অভ্যুত্থানেকারফিউ জারি করে ছাত্র-জনতাকে হত্যার উসকানিসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ

2026-02-22T12:49:09+00:00
2026-02-22T12:49:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সালমান এফ রহমান ও আনিসুল হকের সাক্ষ্যগ্রহণ শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪৯ পিএম   (ভিজিট : ৪৫)
X

জুলাই গণ-অভ্যুত্থানে কারফিউ জারি করে ছাত্র-জনতাকে হত্যার উসকানিসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক-এর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ থেকে শুরু হয়েছে।

আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেলে মামলার সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এই মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হয় ১০ ফেব্রুয়ারি, যখন প্রসিকিউশন পক্ষ সূচনা বক্তব্য উপস্থাপন করে।

প্রসিকিউশন পক্ষ জানিয়েছে, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় ফোনালাপের মাধ্যমে সালমান এফ রহমান ও আনিসুল হক কারফিউ জারি এবং আন্দোলন দমন করার নীল নকশা প্রণয়ন করেছিলেন। মামলায় মোট ২৮ জন সাক্ষী রয়েছেন।

একই ট্রাইব্যুনালে কল্যাণপুরের জাহাজ বাড়িতে ৯ যুবককে জঙ্গি সাজিয়ে হত্যা সংক্রান্ত অভিযোগের মামলার শুনানিও চলছে।

একই সময়ে ট্রাইব্যুনাল-২ এ কুষ্টিয়ায় মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনু-এর সাক্ষী জেরা করা হবে। ইতোমধ্যেই সালমান এফ রহমান, আনিসুল হক ও ইনুকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৩ আগস্ট সালমান এফ রহমান ও আনিসুল হক গ্রেফতার হন এবং এরপর থেকে তারা কারাগারে আছেন।





Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy