সাংবাদিক কাজী মোদাচ্ছের হোসেন সুলতানের ১০ম মৃত্যুবার্ষিকী

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

দৈনিক ইত্তেফাকের সাবেক আড়াইহাজার সংবাদদাতা আলহাজ্ব কাজী মোদাচ্ছের হোসেন সুলতান এর ১০ম মৃত্যুবার্ষিকী রোববার ।দিবসটি উপলক্ষে প্রেসক্লাব ও

2026-02-22T11:49:09+00:00
2026-02-22T11:49:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাংবাদিক কাজী মোদাচ্ছের হোসেন সুলতানের ১০ম মৃত্যুবার্ষিকী
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৯ এএম   (ভিজিট : ১২১)
X

দৈনিক ইত্তেফাকের সাবেক আড়াইহাজার সংবাদদাতা আলহাজ্ব কাজী মোদাচ্ছের হোসেন সুলতান এর ১০ম মৃত্যুবার্ষিকী রোববার ।

 দিবসটি উপলক্ষে প্রেসক্লাব ও তার পরিবার মিলাদ ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে।

কর্মসূচীর মধ্যে মৃত্যু বার্ষিকীর দিন প্রেসক্লাবে আলোচনা সভা, বিকালে উপজেলার স্থানীয়  মসজিদে আলোচনা সভা, দোয়া মাহফিল ও  কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়েছে।

আড়াইহাজারের প্রবীণ ও প্রথিতযশা এই সাংবাদিক দীর্ঘ ৪০ বছর দৈনিক ইত্তেফাকে সুনামের সহিত কাজ করেছেন। এছাড়াও তিনি এলাকার বিভিন্ন মসজিদ মাদ্রাসায় সহযোগিতাসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকান্ডে অবদান রেখে গেছেন।
প্রসঙ্গত, কাজী মোদাচ্ছের হোসেন সুলতান ২০১৬ সালের ২২ ফেব্রুয়ারি বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।আড়াইহাজার থানা প্রেসক্লাবের পক্ষ থেকে তার আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy