চকরিয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে হত্যা

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাবাংলা

কক্সবাজারের চকরিয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে মোহাম্মদ মুজিব (৫০) নামে এক মাংস ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে।শনিবার (২১ ফেব্রুয়ারি)

2026-02-22T13:23:20+00:00
2026-02-22T13:23:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চকরিয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে হত্যা
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১:২৩ পিএম   (ভিজিট : ৫৯)
X

কক্সবাজারের চকরিয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে মোহাম্মদ মুজিব (৫০) নামে এক মাংস ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১১টার সময় উপজেলার কাকারা ইউনিয়নের শাহ ওমর মাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ মুজিব কাকারা ইউনিয়নের কসাইপাড়ার ৫ নম্বর ওয়ার্ডের মৃত ফকির মোহাম্মদের ছেলে। তিনি স্থানীয় বাজারে মাংস ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। এর আগে, সন্ধ্যায় নিহত মুজিবকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান আরিফ নামের এক যুবক। 

বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ছোট ভাই আবদুল মালেক। 

তিনি জানান, শনিবার সন্ধ্যার দিকে একই এলাকার বাসিন্দা আরিফ নামের এক যুবক বাড়িতে এসে মুজিবকে ডাকেন। ইফতারের কিছু সামগ্রী কিনে দিয়ে স্ত্রী আনোয়ারা বেগমকে সঙ্গে নিয়ে তিনি বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

রাত ১১টার দিকে শাহ ওমর মাজারের পাশে হাত-পা ও মুখে কসটেপ (টেপ) বাঁধা অবস্থায় মুজিবকে উদ্ধার করা হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তার অভিযোগ, পূর্বশত্রুতার জেরে তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে।

পরিবারের দাবি, আরিফ ও তাদের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি-সংক্রান্ত বিরোধ চলছে। এ নিয়ে একাধিকবার দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এসব ঘটনায় থানা ও আদালতে মামলাও বিচারাধীন। 

স্থানীয় বাসিন্দা দাবি করেন, আরিফ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বাবাও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গাঁজাসহ একাধিকবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তারা গ্রেফতার হয়েছিলেন। পরে জামিনে বের হয়ে আবারো মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে; পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান,  খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের টিম 
পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আরিফ নামে এক যুবক মুজিবকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। অভিযুক্ত আরিফকে আটক করার চেষ্টা চলছে। তাকে আটক করা গেলে ঘটনার রহস্য জানা যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে  পাঠানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy