জেসিআই বাংলাদেশের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

ফিচার

যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে জেসিআই বাংলাদেশ-এর আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।শনিবার (২১ ফেব্রুয়ারি )

2026-02-22T13:54:57+00:00
2026-02-22T13:54:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জেসিআই বাংলাদেশের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৫৪ পিএম   (ভিজিট : ৯০)
X

যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে জেসিআই বাংলাদেশ-এর আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 

শনিবার (২১ ফেব্রুয়ারি ) সন্ধ্যা ৭টায়, জেসিআই বাংলাদেশ কার্যালয়ে মহান ভাষা শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় ভাষা আন্দোলনের ইতিহাস, তাৎপর্য এবং বর্তমান প্রজন্মের দায়িত্ব নিয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের ২০২৬ ন্যাশনাল প্রেসিডেন্ট আরেফিন রাফি আহমেদ, ন্যাশনাল গভর্নিং বোর্ডের সদস্য (NGB) সদস্যবৃন্দ,লোকাল প্রেসিডেন্ট (LP) বৃন্দ, জেসিআই সিনেটর এবং জেসিআই বাংলাদেশের সদস্যরা ।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন: ফারাহ্‌ দোলন শিক্ষক, উত্তরা বিশ্ববিদ্যালয়; পিএইচডি ফেলো, তুলনামূলক সাহিত্য বিভাগ, ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদ। তিনি ভাষা আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট, সাহিত্য ও সংস্কৃতিতে এর প্রভাব এবং বৈশ্বিক পরিসরে মাতৃভাষার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি একটি জাতির আত্মপরিচয়, সংস্কৃতি ও ইতিহাসের ধারক।

সভায় বক্তব্য প্রদানকালে ২০২৬ ন্যাশনাল প্রেসিডেন্ট আরেফিন রাফি আহমেদ বলেন, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। আজকের বাংলা ভাষার মর্যাদা ও স্বীকৃতির পেছনে ভাষা শহীদদের অবদান অপরিসীম। তাঁদের আত্মত্যাগ আমাদের জাতীয় চেতনাকে সমৃদ্ধ করেছে এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমাদের অনুপ্রাণিত করে।

বক্তারা ভাষা আন্দোলনের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন এবং মাতৃভাষার সঠিক চর্চা ও সংরক্ষণে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া করা হয়।





Loading...
Loading...


ফিচার এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy