প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৩৮ পিএম (ভিজিট : ৪০)

X
সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোভ্যানের এক চালক নিহত হয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে মহাসড়কের মুলিবাড়ি চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জয়েন উদ্দিন (৫০) সদর উপজেলার সয়দাবাদ এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
যমুনা সেতু পশ্চিম থানার এএসআই শফিকুল ইসলাম জানান, ঢাকামুখী একটি ট্রাক অটোভ্যানটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোভ্যান চালকের মৃত্যু হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।