প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:১১ পিএম (ভিজিট : ৩৩)

X
নওগাঁর পোরশায় ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে থানা পুলিশ। শনিবার পৃথক অভিযানে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে। রবিবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- বাংধারা গ্রামের মিজানুর রহমানের ছেলে শামীম রেজা, গাঙ্গুরিয়া মধ্যপাড়া গ্রামের কছের আলীর ছেলে জিয়াউর রহমান ওরফে জিয়া এবং মাস্টারপাড়া গ্রামের বাশারতের ছেলে এরশাদ হোসেন।
পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।