প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:১২ পিএম (ভিজিট : ৩৮২)

X
পূর্বাঞ্চল রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ে জংশন স্টেশন থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। বৃদ্ধ ব্যক্তি হলেন ঢাকা দোহার উপজেলার মালিকান্দা এলাকার আব্দুল মজিদ মুল্লাহ ছেলে।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের ১ নম্বর প্লাটফর্মের উওর পাশে পকেটগেট থেকে মোঃ মুন্নাফ (৬৭) বছর বয়সী পুরুষের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই পুরুষ বৃদ্ধ লোকটি দীর্ঘদিন থেকে রেলওয়ে জংশন স্টেশন এলাকায় ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন। রেলওয়ে স্টেশন এলাকার ১ নম্বর প্লাটফর্মের উত্তর পাশে দুপুরে স্টেশনের ১নম্বর প্লাটফর্মের পকেটগেট এ তাঁর মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে রেলওয়ে থানা পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে, রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।