সৈয়দপুরে ২২৫ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর সৈয়দপুরে মুসলিম এইডের সহায়তায় ও উদ্দীপনের উদ্যোগে ২২৫টি পরিবারের মাঝে মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা

2026-02-22T17:22:36+00:00
2026-02-22T17:22:36+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সৈয়দপুরে ২২৫ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২২ পিএম   (ভিজিট : ১০৬)
X

নীলফামারীর সৈয়দপুরে মুসলিম এইডের সহায়তায় ও উদ্দীপনের উদ্যোগে ২২৫টি পরিবারের মাঝে মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কামারপুকুর ইউনিয়নে অবস্থিত কামারপুকুর ডিগ্রি কলেজ মাঠে সৈয়দপুর উপজেলার ২২৫টি হত-দরিদ্র পরিবারের মাঝে বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল ২০ কেজি চাল, আলু, ভোজ্য তেল, পেঁয়াজ, মসুর ডাল, লবন, খেঁজুর, মুড়ি, ছোলা বুট, লুডুস ইত্যাদি।

মুসলিম এইডের প্রজেক্ট কো-অর্ডিনেটর প্রসেনজিৎ রায়, উদ্দীপনের সিনিয়র এ্যাসিসটেন্ট ডিরেক্টর মাহবুল আলম ও নীলফামারীর আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুল আউয়ালের উপস্থিতিতে কামারপুকুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাসিমা খাতুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রমজানের এসব খাদ্য-সামগ্রী দরিদ্র পরিবারের উপস্থিত সদস্যদের হাতে তুলে দেন।

উদ্দীপনের সিনিয়র এ্যাসিসটেন্ট ডিরেক্টর মাহবুল আলম জানান, মুসলিম এইডের আর্থিক সহায়তায় সৈয়দপুরের ২২৫টি হতদরিদ্র পরিবারের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ করছে উদ্দীপন। দরিদ্র এসব পরিবার রোজা পালন করছেন কিন্তু আর্থিক সংকটের কারণে ভালো খাবার খেতে পারছেন না। এই দারিদ্রতার কথা চিন্তা করে উদ্দীপন এগিয়ে এসেছে তাদেরকে সহায়তা করতে। অল্প সংখ্যক পরিবারের মাঝে সহায়তা প্রদান করা হলেও এর মাধ্যমে সমাজের বিত্তবান মানুষররাও যেনো এরকম কর্মকান্ড দেখে উৎসাহী হয়ে বিশেষ করে রমজানে এসব দরিদ্রের পাশে দাঁড়ান। মুসলিম এইডের প্রজেক্ট কো-অর্ডিনেটর প্রসেনজিৎ রায় বলেন, হত-দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই আমাদের সংগঠনের মূল লক্ষ্য। তিনি বলেন, মুসলিম এইড সবসময়ই সুবিধা-বঞ্চিত, অসহায় ও হত-দরিদ্রদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। রমজানে খাদ্য-সামগ্রী বিতরণের মতো শীতবস্ত্র ও কুরবানী ঈদে মাংস বিতরণের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy