গাছের চারা দিয়ে সংবর্ধনা পেলেন গাজীপুর-২ আসনের নবনির্বাচিত এমপি

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুর-২ (সদর-টঙ্গী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এম মনজুরুল করিম রনিকে গাছের চারা দিয়ে সংবর্ধনা জানানো হয়েছে। পরিবেশ রক্ষার

2026-02-22T18:48:51+00:00
2026-02-22T18:53:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাছের চারা দিয়ে সংবর্ধনা পেলেন গাজীপুর-২ আসনের নবনির্বাচিত এমপি
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৪৮ পিএম  আপডেট: ২২.০২.২০২৬ ৬:৫৩ পিএম  (ভিজিট : ১১০)
X

গাজীপুর-২ (সদর-টঙ্গী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এম মনজুরুল করিম রনিকে গাছের চারা দিয়ে সংবর্ধনা জানানো হয়েছে। পরিবেশ রক্ষার বার্তা দিতে দলীয় নেতাকর্মীরা এ ব্যতিক্রমী উদ্যোগ নেন।

রোববার বিকেলে টঙ্গীর মধুমিতা কাজী মার্কেটের কনভেনশন সেন্টারে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির ফল ও ফুলের গাছের চারা উপহার দেওয়া হয় সাংসদ রনিকে।

সংবাদকর্মীদের সঙ্গে কথা বলতে গিয়ে সাংসদ রনি বলেন, “আমাদের প্রধানমন্ত্রী ২৫ কোটি গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন। তাই ফুলের পরিবর্তে চারা গাছ উপহার দিলে তা পরিবেশের জন্য ইতিবাচক হবে।” তিনি আরও বলেন, পরিকল্পিত শিল্পায়নের পাশাপাশি কৃষিজমি, গাছপালা ও প্রকৃতি রক্ষায় গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন। সঞ্চালনায় ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে এমপি এম মনজুরুল করিম রনি পরিবেশবান্ধব উদ্যোগের জন্য নেতাকর্মীদের ধন্যবাদ জানান এবং উপহার পাওয়া চারাগাছ রোপণের উদ্যোগ নেওয়ার কথা জানান।

এ সময় আরও বক্তব্য দেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রাকিব উদ্দিন সরকার পাপ্পু, যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলম শুক্রু, গাজীপুর মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজী মো. জসিম উদ্দিন বাট, গাজীপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক মোসা. খাদিজা আক্তার বিনা, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি প্রভাষক মো. বসির উদ্দিন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নুর, আব্দুল রহিম খান কালা, টঙ্গী পূর্ব থানা যুবদলের সভাপতি মো. আকবর হোসেন ফারুক, সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন মন্ডল, টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ মো. সুমন, সাধারণ সম্পাদক মো. আজিজুল হক টিপু, মো. সফি উদ্দিন খান, সাবেক কাউন্সিলর হাজী মো. জাহাঙ্গীর আলম, মাহমুদুল হাসান মিরন, আজিজুল হক রাজু মাস্টার, নিশাত মাহমুদ জালাল ও রাতুল আহম্মেদ ভুঁইয়া।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy