মুকসুদপুর বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

জাতীয় দৈনিক বাংলাদেশ বুলেটিনে মুকসুদপুর উপজেলার বিভিন্ন বাজারের দ্রব্যমূল্যের ঊর্ধ্বেগতি নিয়ে সংবাদ প্রকাশের পর মুকসুদপুর উপজেলার প্রধান বাজারগুলোতে

2026-02-22T21:42:33+00:00
2026-02-22T21:42:33+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মুকসুদপুর বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪২ পিএম   (ভিজিট : ১৬৬)
X

জাতীয় দৈনিক বাংলাদেশ বুলেটিনে মুকসুদপুর উপজেলার বিভিন্ন বাজারের দ্রব্যমূল্যের ঊর্ধ্বেগতি নিয়ে সংবাদ প্রকাশের পর মুকসুদপুর উপজেলার প্রধান বাজারগুলোতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। 

অভিযানে অসাধু ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা যাতে না হয় সে ব্যাপারেও কঠোর হুশিয়ারী প্রদান করা হয়।

রবিবার (২২ ফেব্রুয়ারী) পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল হাছনাত। এ সময় বাজারের বিভিন্ন মুদি দোকান, সবজি, মাছ ও মাংসের আড়তে অভিযান চালিয়ে মূল্যতালিকা প্রদর্শন, নির্ধারিত দামে পণ্য বিক্রি এবং ওজনে কারচুপি হচ্ছে কি না তা যাচাই করা হয়।

অভিযানকালে কয়েকটি দোকানে মূল্যতালিকা না টানানো এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রির প্রমাণ পেলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি হুশিয়ারি করেন। 

এছাড়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত পরিদর্শন করা হয় যাতে কোন ধরনের অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনা না বসে। এই অভিযানের ফলে দীর্ঘদিনের যানজট ও পথচারীদের চলাচলের ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করছেন স্থানীয়রা।

উপজেলা সহকারী কমিশনার ভূমি আবুল হাছনাত বলেন, “পবিত্র রমজান ও সামনের সময়গুলোকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে নিয়মিত বাজার মনিটরিং করা হবে। পাশাপাশি বাজার এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে ফুটপাত দখলমুক্ত রাখার অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয়রা উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত তদারকি থাকলে বাজারে শৃঙ্খলা বজায় থাকবে এবং সাধারণ ক্রেতারা স্বস্তি পাবেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy