চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ সাত

অনলাইন ডেস্ক

সারাবাংলা

চট্টগ্রাম মহানগরীর হালিশহরের একটি ভবনে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে সাতজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল

2026-02-23T10:38:07+00:00
2026-02-23T10:38:07+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ সাত
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩৮ এএম   (ভিজিট : ৮৯)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

চট্টগ্রাম মহানগরীর হালিশহরের একটি ভবনে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে সাতজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর পৌনে ৬টার দিকে হালিশহর থানার আবাহনী ক্লাবের মাঠের সামনে ছয় তলা আবাসিক ভবনের তৃতীয় তলায় এ বিস্ফোরণ ঘটে।  

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন জানান, আজ সোমবার ভোর পৌনে ৬টার দিকে এ বিস্ফোরণ ঘটে। এতে ভবনটিতে আগুন ধরে যায়। আগুনে নারী-শিশুসহ সাতজন দগ্ধ হয়েছে। 

তিনি আরও বলেন, খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গেলেও তার আগে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। পরে অগ্নিদগ্ধ সাতজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তবে তাদের নাম পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি। আগুনের ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে বলা যাবে।




  বিষয়:   চট্টগ্রাম  গ্যাস সিলিন্ডার  বিস্ফোরণ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy