গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন মোঃ শওকত হোসেন

স্টাফ রিপোর্টার, গাজীপুর

সারাবাংলা

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মোঃ শওকত হোসেন সরকারকে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।রোববার (২২ ফেব্রুয়ারি)

2026-02-23T12:21:46+00:00
2026-02-23T12:21:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন মোঃ শওকত হোসেন
স্টাফ রিপোর্টার, গাজীপুর
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২১ পিএম   (ভিজিট : ২০৬)
X

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মোঃ শওকত হোসেন সরকারকে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রণালয়ের যুগ্মসচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী, গাজীপুর সিটি কর্পোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ জারি না হওয়া পর্যন্ত মোঃ শওকত হোসেন সরকারকে পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, নিয়োগপ্রাপ্ত প্রশাসক উক্ত অধ্যাদেশের ধারা ২৫ক-এর উপধারা (৩) অনুযায়ী সিটি কর্পোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি অনুযায়ী ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

মোঃ শওকত হোসেন সরকার বর্তমানে গাজীপুর মহানগর বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন।

একই প্রজ্ঞাপনে আরও কয়েকটি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে— ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মোঃ আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-এ মোঃ শফিকুল ইসলাম খান, খুলনা সিটি কর্পোরেশন-এ নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি কর্পোরেশন-এ আব্দুল কাইয়ুম চৌধুরী এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন-এ সাখাওয়াত হোসেন খান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy