প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২:২৬ পিএম (ভিজিট : ৫৮)

X
বরগুনার তালতলীতে ফুল গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হালিম গাজী (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত হালিম গাজী ওই এলাকার মৃত শফেজ গাজীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হালিম গাজী বাড়ির আঙিনায় থাকা ফুলে পানি দেওয়ার জন্য মোটর চালাচ্ছিলেন। পাইপে পানি না যাওয়ায় সংযোগ পরীক্ষা করতে গিয়ে মিটারের আর্থিংয়ের তারে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং পাশের পুকুরে পড়ে যান। চিৎকারে স্ত্রী ও ছেলে ছুটে এসে প্রতিবেশীদের সাহায্য নেন এবং তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুর রহমান জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জানার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।