ইন্দুরকানীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী

2026-02-23T14:30:19+00:00
2026-02-23T14:30:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইন্দুরকানীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৩০ পিএম   (ভিজিট : ১৯১)
X

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ননী গোপাল, উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানা, ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিম হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদারসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।


স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দও সভায় অংশ নেন। এদের মধ্যে ছিলেন—উপজেলা বিএনপি সভাপতি মো. ফরিদ হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ইন্দুরকানী উপজেলা আমির মাওলানা আলী হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার, সদর ইন্দুরকানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম ইমন তালুকদার, বালিপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল তালুকদার, ইন্দুরকানী প্রেসক্লাব সভাপতি খান মো. নাসির উদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।


সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, যানবাহন শৃঙ্খলা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে আলোচনা করা হয়।


প্রধান অতিথি সংসদ সদস্য মাসুদ সাঈদী সভায় বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”


সভা শেষে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy