দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

দাউদকান্দিতে (ঢাকা-চট্টগ্রাম) মহাসড়কে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আজ সোমবার মহাসড়কের উপজেলার মালিখিন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি হাইওয়ে

2026-02-23T14:56:59+00:00
2026-02-23T14:56:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫৬ পিএম   (ভিজিট : ২১৩)
দাউদকান্দিতে দুর্ঘটনায় কবলিত মাইক্রোবাস
X

দাউদকান্দিতে দুর্ঘটনায় কবলিত মাইক্রোবাস

দাউদকান্দিতে (ঢাকা-চট্টগ্রাম) মহাসড়কে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আজ সোমবার মহাসড়কের উপজেলার মালিখিন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন, মাইক্রোবাস চালক মো. শাহিন (৪০) ও যাত্রী ইব্রাহিম হোসেন (১৫)। তারা দুই জনই কুমিল্লার ব্রাহ্মণপাড়া এলাকার বাসিন্দা।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, মহাসড়কের উপজেলার মালিখিন এলাকায় দ্রুতগতিতে আসা একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে অন্য অজ্ঞাত একটি গাড়ির পেছনে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় শহিন ও ইব্রাহিম ঘটনাস্থলেই মারা যান।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দাউদকান্দি উপজেলা স্টেশনের ইন্সপেক্টর এরশার হোসাইন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর অবস্থায় দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মৃতদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy