নাসিকের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন এড. সাখাওয়াত হোসেন খান

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) এর নতুন প্রশাসক হিসেবে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে নিয়োগ দিয়েছে সরকার। তিনি নারায়ণগঞ্জ মহানগর

2026-02-23T15:01:48+00:00
2026-02-23T15:01:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নাসিকের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন এড. সাখাওয়াত হোসেন খান
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:০১ পিএম   (ভিজিট : ১৭৯)
X

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) এর নতুন প্রশাসক হিসেবে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে নিয়োগ দিয়েছে সরকার। তিনি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক।

রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মাহবুবা আইরিন এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

একই প্রজ্ঞাপনে দেশের আরো পাঁচটি সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগের তথ্য জানানো হয়।

জানা যায়, ২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হলে টানা তিনবারের নির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে অপসারণ করে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার। পরে অতিরিক্ত সচিব এএইচএম কামরুজ্জামানকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ করে সরকার। তাকে বদলি করে যুগ্ম সচিব আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহকে নতুন নিয়োগ দেয়া হয়। এখন পর্যন্ত আবু নছর আব্দুল্লাহ সিটি কর্পোরেশনে প্রশাসকের দায়িত্বে আছেন। 

এদিকে নিয়োগ পাওয়া নতুন নাসিকের প্রশাসক এড: সাখাওয়াত হোসেন খান সারাদেশে আলোচনায় আসেন সাত খুন হত্যা মামলার পর। তিনি চাঞ্চল্যকর এ মামলাটিতে বাদীপক্ষের আইনজীবী হয়ে বেশ আলোচিত হন। পরে ২০১৬ সালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে তিনি মেয়র পদে নির্বাচন করেন। বিএনপির মনোনয়নে ধানের শীষ নিয়ে লড়লেও তিনি সেবার আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর কাছে পরাজিত হন। পরে ২০১৮ সালে তিনি নারায়ণগঞ্জ-৫ আসনে সংসদ সদস্য পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। যদিও ওই নির্বাচনে আসনটি ছেড়ে দেওয়া হয় শরিক দলকে। গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও আসনটিতে প্রাথমিকভাবে সাখাওয়াতের নাম মনোনীত করার কথা শোনা গেলেও পরে আবুল কালামকে চূড়ান্ত করে বিএনপি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy