নাচোলে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেছেন এমপি ড. মিজানুর রহমান

​নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

পরিচ্ছন্ন ও বাসযোগ্য সমাজ গড়ার প্রত্যয়ে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ব্যতিক্রমী এক পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নবনির্বাচিত

2026-02-23T15:14:51+00:00
2026-02-23T15:20:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নাচোলে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেছেন এমপি ড. মিজানুর রহমান
​নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:১৪ পিএম  আপডেট: ২৩.০২.২০২৬ ৩:২০ পিএম  (ভিজিট : ২৫০)
X

পরিচ্ছন্ন ও বাসযোগ্য সমাজ গড়ার প্রত্যয়ে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ব্যতিক্রমী এক পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবং জেলা জামায়াতের নায়েবে আমীর ড. মু. মিজানুর রহমান।


​সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় ৫০ শয্যা বিশিষ্ট নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে ঝাড়ু হাতে নিয়ে তিনি এই কর্মসূচির উদ্বোধন করেন।


​উদ্বোধনকালে এমপি ড. মু. মিজানুর রহমান জানান, এই কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে নাচোল পৌরসভা, উপজেলা পরিষদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং পৌরসভার ড্রেনসহ জমে থাকা সকল আবর্জনা পরিষ্কার করা হবে। কেবল বাহ্যিক পরিচ্ছন্নতা নয়, জনসচেতনতা বৃদ্ধিই এই অভিযানের অন্যতম লক্ষ্য। 


পরিবেশ ভালো থাকলে মানুষের মন ভালো থাকে। আমরা বিশ্বাস করি, আবর্জনা দূর করার মাধ্যমে মানুষের মন থেকে সংকীর্ণতা দূর হবে, সমাজে হানাহানি কমবে এবং স্বচ্ছতা ফিরে আসবে। এটি কোনো একদিনের কর্মসূচি নয়, বরং আমাদের এই প্রচেষ্টা প্রতিনিয়ত চলবে।


​এদিন সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ গোলাম রব্বানী সরদারের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে সরকারি সকল দপ্তরের প্রধানদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন সংসদ সদস্য। সেখানে তিনি হাসপাতালের সেবার মানোন্নয়নে বিশেষ গুরুত্বারোপ করেন।


হাসপাতালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে জেনারেটর চালানোর জন্য এমপি তার নিজস্ব তহবিল থেকে ১০০ লিটার ডিজেল বরাদ্দের প্রতিশ্রুতি প্রদান করেন। তিনি আশা প্রকাশ করেন, এর মাধ্যমে হাসপাতালের পরিবেশ ও চিকিৎসার মান আরও উন্নত হবে।


পরিচ্ছন্নতা অভিযান ও মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ​উপজেলা আমীর প্রভাষক ইয়াকুব আলী, পৌর আমীর মনিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডাঃ মাহবুব উল আলম, অফিসার ইনচার্জ আছলাম আলী, পৌর নায়েবে আমীর ডাঃ রফিকুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।


​সবশেষে এমপি ড. মু. মিজানুর রহমান সর্বস্তরের সাধারণ মানুষকে নিজ নিজ বাড়ি ও আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানান এবং সরকারি দপ্তরের কর্মকর্তাদের তাদের নিজ নিজ চত্বর পরিচ্ছন্ন রাখতে দায়িত্ব পালনের নির্দেশ দেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy