গোমস্তাপুরে উপজেলা কর্মকর্তাদের সঙ্গে এমপি ড. মিজানুর রহমানের মতবিনিময়

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

গোমস্তাপুরে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মিজানুর রহমান। সোমবার উপজেলা প্রশাসনের

2026-02-23T16:24:02+00:00
2026-02-23T16:24:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গোমস্তাপুরে উপজেলা কর্মকর্তাদের সঙ্গে এমপি ড. মিজানুর রহমানের মতবিনিময়
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:২৪ পিএম   (ভিজিট : ৬০)
X

গোমস্তাপুরে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মিজানুর রহমান। সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি।

সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হামিদ। উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইছাহাক আলী, উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এছাড়া জেলা ও উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রেসক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি ড. মিজানুর রহমান বিভিন্ন সরকারি দপ্তরে সাধারণ নাগরিকদের যেন কোনো ধরনের হয়রানির শিকার হতে না হয়, সে বিষয়ে কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দেন। তিনি গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে জেনারেটর চালানোর জন্য ব্যক্তিগত তহবিল থেকে ১০০ লিটার তেল অনুদান প্রদান করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy