মোরেলগঞ্জে প্রবাসী দরিদ্র কল্যাণ তহবিলের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

মোরেলগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ৯নং বলইবুনিয়া ইউনিয়নে প্রবাসী দরিদ্র কল্যাণ তহবিলের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

2026-02-23T16:26:47+00:00
2026-02-23T16:26:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মোরেলগঞ্জে প্রবাসী দরিদ্র কল্যাণ তহবিলের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ
মোরেলগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:২৬ পিএম   (ভিজিট : ৫০)
X

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ৯নং বলইবুনিয়া ইউনিয়নে প্রবাসী দরিদ্র কল্যাণ তহবিলের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কালিকাবাড়ির মাসুদ মার্কেটে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

প্রতি বছরের ন্যায় এবারও ৩৫০ জন দুঃস্থ ও অসহায় রোজাদারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তহবিলের বাংলাদেশ প্রতিনিধি সদস্য হাজী নূর মোহাম্মদ শেখ, নেছার উদ্দিন শেখ ও আল ইমরান। এছাড়া সফররত দাতা সদস্য মোঃ মোশারফ হোসেন সিকদার (আমেরিকান প্রবাসী), মোঃ শাহাদাত খান (কুয়েত প্রবাসী), মোঃ রবিউল ইসলাম মাসুদ, অভিভাবক প্রতিনিধি মোঃ অহিদুল ইসলাম খান ও মোঃ বাসার হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংগঠনের বাংলাদেশ প্রতিনিধিরা জানান, তহবিলটির ৬০ জন সদস্যই প্রবাসী এবং সবাই বলইবুনিয়ার সন্তান। তারা নিজেদের মাসিক উপার্জনের একটি অংশ নিয়মিত তহবিলে জমা করেন। সেই অর্থ দিয়ে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজ এলাকার দুঃস্থ ও অসহায় মানুষের সেবায় ২০২১ সালের জুলাই মাসে “সেবাই আমাদের লক্ষ্য” স্লোগানকে সামনে রেখে তহবিলটি গঠন করা হয়।

তহবিল থেকে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, লিল্লাহ বোর্ডিং, শীতবস্ত্র বিতরণসহ অসহায় রোগীদের চিকিৎসা সহায়তাও প্রদান করা হয়ে থাকে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy