গুরুদাসপুরে পানির অপচয়রোধে কৃষক প্রশিক্ষণ

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

সারাবাংলা

নাটোরের গুরুদাসপুরে পানির সঠিক ব্যবহার নিশ্চিত করতে দিনব্যাপী কৃষক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে

2026-02-23T16:53:09+00:00
2026-02-23T16:53:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গুরুদাসপুরে পানির অপচয়রোধে কৃষক প্রশিক্ষণ
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫৩ পিএম   (ভিজিট : ৪৪)
X

নাটোরের গুরুদাসপুরে পানির সঠিক ব্যবহার নিশ্চিত করতে দিনব্যাপী কৃষক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি সংসদ সদস্য মো. আব্দুল আজিজ।

কৃষি কাজে প্রচলিত সেচ ব্যবস্থাপনায় ৪০ শতাংশ পানি অপচয় হয়। ভুগর্ভস্থ পানির যথাযথ ব্যবহার না হওয়ার ফলে পানিরস্তর ক্রমশ নিম্নমুখী। পানির অপচয়রোধে প্রযুক্তিগত জ্ঞান ও নতুন নতুন প্রযুক্তির সাথে কৃষকদের পরিচিত করতে ওই কর্মশালার আয়োজন করে উপজেলা বিএডিসি  অফিস।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজের সভাপতিত্ব কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আব্দুল আজিজ বলেন, কৃষিকাজে পানির বিকল্প নেই। আর অপরিহার্য পানির সঠিক ব্যবহারের মাধ্যমে ভুগর্ভস্থ পানির চাপ কমানো সম্ভব। এ পশিক্ষন কৃষকদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।

এসময় বিএনডিসি’র জেলা নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন, সহকারী কমিশনার (ভুমি) আসাদুল ইসলাম, বিএসডিসির সহকারী প্রকশৌলী সাইদুর রহমান,কৃষি কর্মকর্তা কেএম রাফিউল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

দিনব্যাপী ওই প্রশিক্ষনে উপজেলার ৫০ জন কৃষক উপস্থিত ছিলেন। এর আগে কৃষকের মাঠে সেচ কাজে পানির স্তর নির্ধারনী পাইপ বিতরন করা হয়। ওই পাইপের মাধ্যমে পানির স্তর পর্যবেক্ষণ করে প্রয়োজন মতো সেচ দেয়া যায়। এতে ৩০ শতাংশ পানি সাশ্রয় হয় বলে জানানো হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy