প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:১৮ পিএম (ভিজিট : ১৭৬)

X
সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় "সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) সহযোগীতায়, এফ্যারটস ফর রুরাল এডভ্যান্সেমন (ইরা)" নাগরিকতা প্রকল্পর আয়োজনেঃ নাগরিক অংশগ্রহণ ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশর জনগণের অংশগ্রহণে "টেকসই উন্নয়ন"শীর্ষক কার্যক্রমের অংশ হিসেবে সিটিজেন গ্রুপ (সিজি) সদস্যদের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে জেলার বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে - ইরা সংস্থার মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন অফিসার মো. ফজলুল করিম'র সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় বিগত ত্রৈমাসিক সভার সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন ও অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সিটিজেন গ্রুপের সদস্যরা নিজ নিজ এলাকায় পরিচালিত সামাজিক নিরীক্ষা (স্যোসাল অডিট) কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় করেন।
জেলা প্রশাসকের (ডিসি) সঙ্গে অনুষ্ঠিতব্য ‘রিভিউ অ্যান্ড রিফ্লেকশন’ সভায় তৃণমূলের কোন কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হবে, তা নিয়ে বিস্তারিত পরিকল্পনা করা হয়।
সভায় ২০২৬ সালের জাতীয় নির্বাচনে নাগরিকদের ভোটদানের অভিজ্ঞতা এবং নির্বাচন-পরবর্তী স্থানীয় সরকার কাঠামোর পরিবর্তন ও বর্তমান পরিস্থিতি নিয়ে সদস্যগন তাঁদের মতামত প্রকাশ করেন।
অংশগ্রহনকারীগণ উল্লেখ করেন, তৃণমূল পর্যায়ের এই মতামত এবং অভিজ্ঞতাগুলো নীতিনির্ধারণী পর্যায়ে পৌঁছে দেওয়াই এই কার্যক্রমের প্রধান লক্ষ্য। তাছাড়া স্থানীয় পর্যায়ের বিভিন্ন সমস্যা গুলো সমাধানে নাগরিকদের করণীয় সম্পর্কেও দিকনির্দেশনা প্রদান করা হয়।