টঙ্গীতে গুলি, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে টাকা লুট ঘটনায় গ্রেপ্তার ৩

স্টাফ রিপোর্টার, গাজীপুর

সারাবাংলা

গাজীপুর মহানগরীর টঙ্গীর পাগাড় এলাকায় ফাঁকা গুলি ছুড়ে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা দুইটি দোকান থেকে ১০ লাখ

2026-02-24T10:46:40+00:00
2026-02-24T10:46:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে গুলি, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে টাকা লুট ঘটনায় গ্রেপ্তার ৩
স্টাফ রিপোর্টার, গাজীপুর
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৬ এএম   (ভিজিট : ৬১)
X

গাজীপুর মহানগরীর টঙ্গীর পাগাড় এলাকায় ফাঁকা গুলি ছুড়ে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা দুইটি দোকান থেকে ১০ লাখ টাকা লুট করে করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন।

রোববার বিকেলে এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী লিটন মিয়া বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় আট জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করে মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- স্থানীয় বাসিন্দা রবিউল ইসলাম (৩৬), শাফি মিয়া (৩২) ও নয়ন ইসলাম রাজ (৩৩)।

টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান বলেন, রবিউল ও বাদি পক্ষের আব্দুল মালেকের মধ্যে পূর্ব শত্রুতার জেরে ওই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আহতদের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। গুরুতর আহতদের ঢাকায় উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে।

অপর একটি সূত্র জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিতর্কিত পোষ্ট করাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা থেকে সংঘবদ্ধ একটি চক্র রোববার পাগার ঝিনু মার্কেট এলকায় কয়েকটি দোকানে হামলা ভাংচুর ও লুটপাট চালায়। এসময় আতঙ্ক সৃষ্টি করতে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় তারা। একপর্যায়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ার খবর পাওয়া গেছে।  তদন্তের পর ঘটনার প্রকৃত তথ্য পাওয়া যাবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy