বিএনপির নেতাকর্মীদের দেখতে আনোয়ারা হাসপাতালে এমপি নিজাম

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম সোমবার দুপুরে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত বিএনপি নেতাকর্মীদের

2026-02-24T12:16:56+00:00
2026-02-24T12:16:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিএনপির নেতাকর্মীদের দেখতে আনোয়ারা হাসপাতালে এমপি নিজাম
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১৬ পিএম   (ভিজিট : ৭৩)
X

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম সোমবার দুপুরে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত বিএনপি নেতাকর্মীদের খোঁজখবর নেন। তিনি বলেন, “জীবনের ঝুঁকি নিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ধানের শীষের বিজয়কে নিশ্চিত করেছে। তাদের এই অবদান ভোলা সম্ভব নয়। তাদের প্রতি কৃতজ্ঞ।”

নবনির্বাচিত এমপি নিজাম শপথ গ্রহণের পর প্রথমবার স্বাস্থ্য কমপ্লেক্সে যান। তিনি আহত নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন, তাদের চিকিৎসার মান যাচাই করেন এবং হাসপাতালে কোনো ধরনের গাফেলাতি না হয় তা নিশ্চিত করতে কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

এসময় এমপি নিজাম হাসপাতালের ডাক্তার ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে চিকিৎসা সেবার মান ও বিভিন্ন সমস্যার বিষয়ে অবগত হন এবং তা সমাধানের আশ্বাস দেন। হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী এবং থানার অফিসার ইনচার্জ মো. জুনায়েত চৌধুরীসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।









Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy