সাবেক ডিআইজি নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থাকায় পুলিশের অবসরপ্রাপ্ত ডিআইজি শেখ নাজমুল আলমের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি)

2026-02-24T13:01:06+00:00
2026-02-24T13:01:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাবেক ডিআইজি নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১:০১ পিএম   (ভিজিট : ৭০)
X

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থাকায় পুলিশের অবসরপ্রাপ্ত ডিআইজি শেখ নাজমুল আলমের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। 

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

এদিন দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক মনির মিয়া অভিযোগ সংশ্লিষ্ট নাজমুল আলমের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, তার বিরুদ্ধে নানাবিধ দুর্নীতিসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ অনুসন্ধান দুর্নীতি দমন কমিশনে চলমান রয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা যায়, তিনি দেশত্যাগ করার চেষ্টা করছেন। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন রহিত করা প্রয়োজন। 




  বিষয়:   সাবেক ডিআইজি  নাজমুল আলম  দেশত্যাগ  দুদক 



Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy