
জানা গেছে, দীর্ঘদিন যাবত হাসপাতালে বিশুদ্ধ পানির তেমন ব্যবস্থা না থাকায় রোগী ও রোগীর স্বজনদের দুর্ভোগ পোহাতে হতো। এ খবর পেয়ে, শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশন এর মহাসচিব মোজাম্মেল হোসেন মোল্লা তার নিজ উদ্যোগে ও অর্থায়নে হাসপাতালে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করেন। এতে হাসপাতালে আসা রোগী ও রোগীর আত্মীয়-স্বজন এবং হাসপাতালের স্টাফদের পানির দুর্ভোগ লাঘব হবে।
সুপেয় পানির লাইন উদ্বোধনকালে ডা. শান্ত দেবনাথ, ডা. বর্ষণ বোস, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক হামিদা ইয়াসমিন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মো. আব্দুল হাই, হাসপাতালের ক্যাশিয়ার আশরাফুজ্জামান ফরিদ, ফাউন্ডেশনের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সেন্টু খাঁন, সদস্য মাওলানা মো. মুহিদুল ইসলাম, সোহানুর রহমান সোহান, পান্নু মিয়া, মিজানুর রহমান মিজান, রাকিব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসমত জাহান ভুঁইয়া বলেন, মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল হোসেন মোল্লার এ উদ্যোগকে স্বাগত জানাই। তার এই মহৎ কাজের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। হাসপাতালে আসা রোগীসহ সবাই এখন বিশুদ্ধ খাবার পানি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।