জামিনে মুক্তির পরই পুলিশের সোর্সকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জের ফতুল্লায় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে বাড়িতে যাওয়ার মাত্র দুই ঘণ্টা পর ইমন (৩০) নামের এক যুবককে

2026-02-24T13:19:42+00:00
2026-02-24T13:54:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জামিনে মুক্তির পরই পুলিশের সোর্সকে কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১৯ পিএম  আপডেট: ২৪.০২.২০২৬ ১:৫৪ পিএম  (ভিজিট : ৫৬)
X

নারায়ণগঞ্জের ফতুল্লায় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে বাড়িতে যাওয়ার মাত্র দুই ঘণ্টা পর ইমন (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে মাদক ব্যবসায়ীরা। 


সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত নয়টার সময় ফতুল্লা থানাধীন মাসদাইর গুদারাঘাট হাজীর মাঠ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত ইমন ওই এলাকার ওমর খৈয়ামের ছেলে।

জানা যায়, ইমন পুলিশের সোর্স ছিল এবং এলাকায় মাদক ব্যবসা নিয়ে জাহিদ ও চক্ষু হৃদয়ের সাথে তার দীর্ঘদিন যাবত দ্বন্দ্ব ছিল। মাদক মামলায় দেড় মাস কারাগারের ভোগে পর ইমন আজ (সোমবার) রাত সাড়ে সাতটায় জামিনে বেরিয়ে বাসায় আসে। কিছুক্ষণ পর ফেরদৌস ইমনকে মোবাইলে কল দিয়ে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এ সময় সন্ত্রাসী জাহিদ, চক্ষু হৃদয়, হৃদয় সহ কয়েকজন মিলে পূর্বশত্রুতার জেরে ইমনকে কুপিয়ে হত্যার পর পালিয়ে যায়। 

নিহতের স্বজনরা জানান, জামিনে বেরিয়ে বাসায় আসার কিছুক্ষণ পর ইমনকে বাসা থেকে ডেকে নিয়ে সন্ত্রাসী জাহিদ, চক্ষু হৃদয়, হৃদয় সহ কয়েকজন মিলে  কুপিয়ে হত্যা করে। হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবি জানান।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা করছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy