বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে জেএসএস (মূল) সদস্য নিহত

অনলাইন ডেস্ক

সারাবাংলা

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবানের রুমা উপজেলার মুরং বাজার এলাকায় জেএসএস (মূল)-এর সশস্ত্র দলের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা

2026-02-24T13:22:52+00:00
2026-02-24T13:28:08+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে জেএসএস (মূল) সদস্য নিহত
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১:২২ পিএম  আপডেট: ২৪.০২.২০২৬ ১:২৮ পিএম  (ভিজিট : ৯৭)
X

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবানের রুমা উপজেলার মুরং বাজার এলাকায় জেএসএস (মূল)-এর সশস্ত্র দলের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। 


সোমবার (২৩ ফেব্রুয়ারি) সেনাবাহিনীর উপস্থিতির খবর পেয়ে জেএসএস (মূল)-এর সশস্ত্র সদস্যরা পালানোর চেষ্টাকালে সেনাবাহিনীর ওপর গুলিবর্ষণ করলে উভয়পক্ষে মধ্যে ব্যাপক গুলি বিনিময়ের ঘটনা ঘটে এবং জেএসএস (মূল) এর সশস্ত্র সদস্যরা দূরবর্তী স্কুল ঘরে অবস্থান নেয়।


পরবর্তীতে, তল্লাশি অভিযান শুরু করে বাংলাদেশ সেনাবাহিনী। এসময় আবারও জেএসএস (মূল) ও সেনাবাহিনীর মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। ফলে জেএসএস (মূল) এর সশস্ত্র সদস্য হ্লা মং মারমা (২৬) গুলিবিদ্ধ হয়। পরবর্তীতে তাকে বান্দরবান জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 


অভিযানে এলাকা হতে ১টি সাবমেশিনগান (এসএমজি), ২টি ম্যাগাজিন, ১৪৩ রাউন্ড এ্যামোনিশন, ১৪ রাউন্ড পিস্তল এ্যামোনিশন, ১টি পিস্তল পোচ, ১টি রাউটার, ৫টি রাউন্ড এসএমজি'র খালি খোসা এবং ইন্ডিয়ান রুপিসহ বেশ কিছু জিনিসপত্র উদ্ধার করা হয়। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy