প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১:২৭ পিএম (ভিজিট : ১৬)

X
ছবি : প্রতিনিধি
পটুয়াখালীর দশমিনা উপজেলার তেঁতুলিয়া নদীতে এক অজ্ঞাত যুবক পানিতে ডুবে নিখোঁজ হয়েছেন।
শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাউনিয়া গ্রামের কলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই যুবক নদীর অপর পাড় থেকে সাঁতরিয়ে এপারে আসার চেষ্টা করছিলেন। একপর্যায়ে নদীর মাঝামাঝি স্থানে পৌঁছানোর পর তিনি পানিতে ডুবে নিখোঁজ হন।
ঘটনার খবর পেয়ে দশমিনা ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও দশমিনা থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।
দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুর রহমান জানান, স্থানীয়দের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, নিখোঁজ যুবক নদীর অপর পাড় থেকে সাঁতরিয়ে এপারে আসার চেষ্টা করার সময় মাঝ নদীতে ডুবে যান। তাকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে।
দশমিনা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফেরদৌস জানান, খবর পাওয়ার পর নৌ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশের সঙ্গে সমন্বয় করে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। নিখোঁজ যুবকের সন্ধানে নদীতে অভিযান চলমান রয়েছে।
দশমিনা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে নদীতে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে উদ্ধার অভিযান অব্যাহত রাখা হয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, নিখোঁজ যুবকের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।