বিশ্বম্ভপুরে টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিতকরণে নাগরিক দলের সভা

শান্তিগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় নাগরিক অংশগ্রহণ ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে “বাংলাদেশের জনগণের অংশগ্রহণে টেকসই উন্নয়ন” শীর্ষক কার্যক্রমের

2026-02-24T14:02:24+00:00
2026-02-24T14:11:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিশ্বম্ভপুরে টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিতকরণে নাগরিক দলের সভা
শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২:০২ পিএম  আপডেট: ২৪.০২.২০২৬ ২:১১ পিএম  (ভিজিট : ৯০)
X

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় নাগরিক অংশগ্রহণ ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে “বাংলাদেশের জনগণের অংশগ্রহণে টেকসই উন্নয়ন” শীর্ষক কার্যক্রমের অংশ হিসেবে সিটিজেন গ্রুপ (সিজি) সদস্যদের ৩য় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

নাগরিকতা প্রকল্পের আওতায় সোমবার সকাল ১১টায় বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিগত ত্রৈমাসিক সভার সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন ও অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সিটিজেন গ্রুপের সদস্যরা নিজ নিজ এলাকায় পরিচালিত সামাজিক নিরীক্ষা (সোশ্যাল অডিট) কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় করেন। পাশাপাশি জেলা প্রশাসকের (ডিসি) সঙ্গে অনুষ্ঠিতব্য ‘রিভিউ অ্যান্ড রিফ্লেকশন’ সভায় তৃণমূলের গুরুত্বপূর্ণ বিষয়গুলো উপস্থাপনের লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করা হয়।

এছাড়া ২০২৬ সালের জাতীয় নির্বাচনে নাগরিকদের ভোটদানের অভিজ্ঞতা, নির্বাচন-পরবর্তী স্থানীয় সরকার কাঠামোর পরিবর্তন এবং বর্তমান পরিস্থিতি নিয়ে সদস্যরা মতামত ব্যক্ত করেন। অংশগ্রহণকারীরা বলেন, তৃণমূল পর্যায়ের মতামত ও অভিজ্ঞতা নীতিনির্ধারণী পর্যায়ে পৌঁছে দেওয়াই এ কার্যক্রমের অন্যতম প্রধান উদ্দেশ্য। স্থানীয় বিভিন্ন সমস্যার সমাধানে নাগরিকদের করণীয় সম্পর্কেও দিকনির্দেশনা প্রদান করা হয়।

সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মতিন খান উপস্থিত হয়ে প্রকল্পের কার্যক্রম সম্পর্কে অবহিত হন। তিনি বলেন, নাগরিকদের এ ধরনের সামাজিক উদ্যোগ প্রশংসনীয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সকল সদস্যকে নিয়মিত যোগাযোগ রক্ষার আহ্বান জানান এবং তার মোবাইল নম্বর প্রদান করে এলাকায় কোনো অনিয়ম দেখা দিলে দ্রুত জানানোর পরামর্শ দেন।

উল্লেখ্য, সুইজারল্যান্ড ও কানাডা সরকার এবং ইউরোপীয় ইউনিয়নের সমর্থনে জিএফএ কনসাল্টিং গ্রুপ জিএমবিএইচ-এর ব্যবস্থাপনায় এবং সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর বাস্তবায়নে এফোর্টস ফর রুরাল অ্যাডভান্সমেন্ট (ইরা) এ সভার আয়োজন করে। সভা পরিচালনা করেন ইরা সংস্থার মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অফিসার মো. ফজলুল করিম।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy