আটঘরিয়ায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে নবনির্বাচিত সাংসদের মতবিনিময় সভা

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

পাবনা-৪ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডলের প্রধান আতিথ্যে আটঘরিয়া উপজেলা পরিষদের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা

2026-02-24T15:10:39+00:00
2026-02-24T15:10:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আটঘরিয়ায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে নবনির্বাচিত সাংসদের মতবিনিময় সভা
আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:১০ পিএম   (ভিজিট : ৭৭)
X

পাবনা-৪ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডলের প্রধান আতিথ্যে আটঘরিয়া উপজেলা পরিষদের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার।

মতবিনিময় সভায় অন্যান্যদের সাথে উপস্থিত ছিলেন- পাবনা জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম, আটঘরিয়া সাংবাদিক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মিয়া, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ইয়ামিন হোসেন, আটঘরিয়া উপজেলার জামাতে জামাতের আমীর মাওঃ নকিবুল্লাহ, সাবেক আমির মাওঃ নাসির উদ্দিন ও মাওঃ আমিরুল ইসলাম।

এসভায় প্রধান অতিথি বিভিন্ন দপ্তরের সমস্যা সম্বন্ধে জানতে চাইলে পর্যায়ক্রমে উপজেলা প্রকৌশলী, উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা সমবায় কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পপ  কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা সাব রেজিস্টারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ স্বঃস্বঃ দপ্তরের বিভিন্ন কর্মকান্ড ও সমস্যা তুলে ধরেন নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল ঈশ্বরদী-আটঘরিয়ার বৈষম্য দূরকরণে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার প্রতিশ্রুতি দিয়ে সকলের সহযোগিতা কামনা করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy