কুতুবদিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার দোকানিকে জরিমানা

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাবাংলা

রমজানকে সামনে রেখে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে কক্সবাজারের কুতুবদিয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের

2026-02-24T15:34:58+00:00
2026-02-24T15:34:58+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কুতুবদিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার দোকানিকে জরিমানা
কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩৪ পিএম   (ভিজিট : ৯১)
X

রমজানকে সামনে রেখে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে কক্সবাজারের কুতুবদিয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে চার দোকানিকে মোট সাড়ে নয় হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ধূরুং বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সাকিব উল আলম।

তিনি জানান,অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে খোলা তেল বিক্রি ও দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয় রশিদ সংরক্ষণ না করার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী চারটি মামলায় সাড়ে নয় হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এসময় পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy