প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫৭ পিএম আপডেট: ২৪.০২.২০২৬ ৪:০৮ পিএম (ভিজিট : ৮৪)

X
অনিয়ম-দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলমান থাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হারুন-অর-রশিদ ও মো. মশিউর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
দুদকের আবেদনে বলা হয়, দুই শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের অনুসন্ধান বিষয়ে তিন সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। অনুসন্ধান চলমান আছে। অভিযোগ সংশ্লিষ্টরা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারে বলে বিশ্বস্ত সূত্রে খবর এসেছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের অর্থে তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া একান্ত প্রয়োজন।
২০১৩ সালের ৬ মার্চ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক হারুন-অর-রশীদ প্রথমবার দায়িত্বে আসেন। এরপর ২০২১ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে অধ্যাপক হারুন-অর-রশিদের স্থলাভিষিক্ত হন শিক্ষক মশিউর রহমান।