‘৯৯.৯৯ নয়, আমরা চাই ১০০% দুর্নীতিমুক্ত বাংলাদেশ’

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি

সারাবাংলা

সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেছেন, আমরা ৯৯.৯৯ শতাংশ নয়, শতভাগ দুর্নীতিমুক্ত দেশ গড়তে কাজ করে যাচ্ছি।

2026-02-24T16:57:15+00:00
2026-02-24T16:57:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘৯৯.৯৯ নয়, আমরা চাই ১০০% দুর্নীতিমুক্ত বাংলাদেশ’
রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫৭ পিএম   (ভিজিট : ২৭১)
X

সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেছেন, আমরা ৯৯.৯৯ শতাংশ নয়, শতভাগ দুর্নীতিমুক্ত দেশ গড়তে কাজ করে যাচ্ছি। দুর্নীতিকে আমরা শুধু দূর করব না, কবর দেব তবেই দেশ এগিয়ে যাবে।



সোমবার দুপুরে এম সাইফুর রহমান অডিটোরিয়াম-এ উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।



তিনি বলেন, রাষ্ট্রকে পুনরুদ্ধার ও শক্তিশালী করতে হলে প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব সততা, নৈতিকতা ও দেশপ্রেমের চেতনায় পালন করতে হবে। আইন-কানুন ও বিধি-বিধান মেনে চলার বিকল্প নেই। কোনো অন্যায় আদেশে মাথানত করা যাবে না।



সরকারি কর্মকর্তাদের উদ্দেশে বিভাগীয় কমিশনার বলেন, আগে যেভাবে ভয়ে-চাপে কাজ করা হতো, এখন আর সে সংস্কৃতি চলবে না। পুলিশ কারও কৃতদাস নয়, কারও ব্যক্তিগত চাকরও নয়। পুলিশের নিজস্ব ম্যান্ডেট ও দায়িত্বসীমা আছে। যদি কোনো অন্যায় আদেশ দেওয়া হয়, তা মানার বাধ্যবাধকতা নেই।



তিনি আরও বলেন, দায়িত্বশীল অবস্থানে থেকে সবাইকে ন্যায়-নীতির পক্ষে দৃঢ় থাকতে হবে। তবেই প্রশাসনের প্রতি মানুষের আস্থা বাড়বে এবং রাষ্ট্রব্যবস্থা সুদৃঢ় হবে।



সভায় সভাপতিত্ব করেন রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল সিকদার। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।



উপজেলা বিআরডিবি কর্মকর্তা গোলাম রব্বানী খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন রাজনগর সরকারি কলেজের অধ্যক্ষ তামান্না বেগম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা উৎপল রায়, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মুক্তাদির বিল্লাহ, রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোবারক হোসেন ভূঁইয়া, উপজেলা প্রকৌশলী আব্দুল গনি, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল, সমাজসেবা কর্মকর্তা আজাদুর রহমানসহ স্থানীয় সুধীজনরা।



সুধীজনদের মধ্যে বক্তব্য দেন সদর ইউনিয়নের চেয়ারম্যান জুবের আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্বাস আলী, উপজেলা জামায়াতের আমীর আবুর রাইয়ান শাহীন, রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোহেল, সদর ইউনিয়নের সদস্য দেলওয়ার হোসেন বাবলু, আজিজুল হক রিপন, ফুয়াদ হোসেন মুরাদ ও আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।



দুপুর থেকে বিকেল ২টা পর্যন্ত চলা সভা শেষে বিভাগীয় কমিশনারকে বই, রাজনগরের ঐতিহ্যবাহী শীতলপাটি ও জায়নামাজ উপহার দেওয়া হয়। পরে তিনি পরিষদ প্রাঙ্গণে অসহায় ও দুস্থদের মাঝে ঢেউটিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy