সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চট্টগ্রাম-১ আসনের এমপি

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

কুমিল্লা থেকে মিরসরাই ফেরার পথে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম-১ মিরসরাই আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন আহত হয়েছেন।মঙ্গলবার (২৪

2026-02-24T17:33:21+00:00
2026-02-24T17:33:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চট্টগ্রাম-১ আসনের এমপি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩৩ পিএম   (ভিজিট : ২৮৫)
X

কুমিল্লা থেকে মিরসরাই ফেরার পথে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম-১ মিরসরাই আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন আহত হয়েছেন। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী জেলার মোহাম্মদ আলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এরপর তাকে উদ্ধার করে বারইয়ারহাট কমফোর্ট হাসপাতালে চিকিৎসা শেষে চট্টগ্রাম ইম্পেরিয়াল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সংসদ সদস্য নুরুল আমিনের ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে মোহাম্মদ আলী এলাকায় এক মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজকে ধাক্কা লাগে। এতে এমপি নুরুল আমিন আহত হয়েছেন।

এ বিষয়ে বারৈয়ারহাট কমফোর্ট হাসপাতালের চিকিৎসক ডা. রেজাউল করিম বলেন, প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রামে রেফার করা হয়েছে। আপাতত তিনি শঙ্কামুক্ত। মুখে, কোমরে, মাথায় ও পিঠে আঘাত পেয়েছে।

এদিকে সংসদ সদস্যের দুর্ঘটনার খবর শুনে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা হাসপাতালে ছুটে যান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy