প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩৪ পিএম (ভিজিট : ৬০)

X
রাজশাহী সড়ক পরিবহণ গ্রুপের কর্মকর্তা-কর্মচারি ও সদস্যদের মাঝে ঈদ বোনাস ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী সড়ক পরিবহণ গ্রুপের প্রধান কার্যালয়ে এসব বিতরণ করা হয়। রাজশাহী সড়ক পরিবহণ মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ও উত্তরবঙ্গ সড়ক পরিবহণ সমিতির মহাসচিব নজরুল ইসলাম হেলালের উদ্যেগে প্রত্যেকের মাঝে ঈদ বোনাস নগদ ৮ হাজার টাকাসহ মোট ১০ হাজার টাকা মূল্যের ঈদ সামগ্রী প্রদান করা হয়।
রাজশাহী সড়ক পরিবহণ গ্রুপের প্রায় সাড়ে ৬শত কর্মকর্তা-কর্মচারি ও সদস্যদের মাঝে এই ঈদ বোনাস ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন রাজশাহী সড়ক পরিবহণ মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ও উত্তরবঙ্গ সড়ক পরিবহণ সমিতির মহাসচিব নজরুল ইসলাম হেলাল, রাজশাহী সড়ক পরিবহণ মালিক গ্রুপের সহ-সভাপতি মজিবর রহমান ও মোঃ লুৎফর রহমান, যুগ্ম-সম্পাদক আলমগীর কবির ও জিল্লুর রহমান, সদস্য শওকত আলী ও শামসুল আলম সহ নেতৃবৃন্দ।
এ সময় নজরুল ইসলাম হেলাল বলেন, সকলের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্যই আমাদের এই উদ্যোগ। তিনি আগামীতেও আরো ভালোভাবে সঠিক সময়ে ঈদ বোনাস ও ঈদ সামগ্রী প্রদান করবেন বলে প্রত্যায় ব্যক্ত করেন এবং এবারেই সর্বোচ্চ বোনাস ও ঈদ সামগ্রী দেওয়া হলো। ভবিষ্যতে এই ঈদ সামগ্রী ও বোনাস বাড়ানো হবে বলে জানান রাজশাহী সড়ক পরিবহণ মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ও উত্তরবঙ্গ সড়ক পরিবহণ সমিতির মহাসচিব নজরুল ইসলাম হেলাল।
এ সময় ডন ট্রাভেলস্ এর মালিক বদিউজ্জামান শুকুর বলেন, আমার বয়স এখন প্রায় ৮৫ বছর আমি কখনো এভাবে আমাদের কে ঈদ উপহার প্রদান করতে দেখিনি। এই প্রথম আমাদের কে এত সম্মানের সহিত ঈদ উপহার প্রদান করেন। এই ঈদ সামগ্রী ও বোনাস পেয়ে আমরা উচ্ছ্বাসিত ও আনন্দিত। এই ভালোবাসার উপহার আমাদের ঈদের আনন্দকে আরও দ্বিগুণ করে দিয়েছে। কর্মকর্তা-কর্মচারি ও সদস্যরাও উদ্যাক্তার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।