টঙ্গীতে র‍্যাবের ভেজালবিরোধী অভিযানে অর্থদণ্ড

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অর্থদণ্ড করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-১) এর ভ্রাম্যমাণ আদালত।

2026-02-24T18:41:10+00:00
2026-02-24T21:56:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে র‍্যাবের ভেজালবিরোধী অভিযানে অর্থদণ্ড
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৪১ পিএম  আপডেট: ২৪.০২.২০২৬ ৯:৫৬ পিএম  (ভিজিট : ১৫৪)
X

গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অর্থদণ্ড করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-১) এর ভ্রাম্যমাণ আদালত। ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য সংক্রান্ত বিভিন্ন অনিয়মের অভিযোগে এ জরিমানা আদায় করা হয় বলে জানায় র‍্যাব।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে টঙ্গীর বিসিক শিল্প এলাকা ও জামাই বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জোবায়ের। 

এ সময় আরও উপস্থিত ছিলেন র‍্যাব-১ উত্তরা এর কোম্পানি কমান্ডার শহিদুল ইসলাম ও স্কোয়াড কমান্ডার ইফতেখার সহ র‍্যাবের অন্যান্য সদস্যরা।

অভিযানকালে টঙ্গীর বিসিক এলাকার শাপলা ফুডস লিমিটেড কারখানাকে তিন লাখ টাকা এবং জামাই বাজার এলাকার সারা তানভির ফুডস কারখানার মালিককে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy