প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:২২ পিএম (ভিজিট : ৪২২)

X
নেত্রকোনা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মো. ফখরুল হাসান খান শিবলীর ব্যাক্তিগত উদ্যোগে মঙ্গলবার বিকেলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এমপির পক্ষ থেকে ৩টি মাদ্রাসার এতিমখানায় ইফতার বিতরণ করা হয়েছে।
জানা গেছে, নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা পূর্ববাজার হাফিজিয়া মাদ্রাসা, চল্লিশা পশ্চিমবাজার ও দরিজাগি মাদ্রাসা ও এতিমখানায় মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের পক্ষ থেকে প্রায় ৫’শ প্যাকেট ইফতার বিতরণ করেন জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মো. ফখরুল হাসান খান শিবলী।
জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মো. ফখরুল হাসান খান শিবলী বলেন, সবার আগে বাংলাদেশ। মানুষ মানুষের জন্য। ভাটি বাংলার সিংহপুরুষ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মজলুম জননেতা লুৎফুজ্জামান বাবর এমপির পক্ষ থেকে সদর উপজেলার ৩টি মাদ্রাসা ও এতিমখানায় ইফতার বিতরণ করতে পেরে আমি আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করছি।