সৌদি আরবে নির্মাণাধীন ভবন থেকে পড়ে আনোয়ারার যুবকের মৃত্যু

সারাবাংলা

সৌদি আরবে নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আনোয়ারার এক যুবক। তার নাম

2026-02-24T18:50:12+00:00
2026-02-24T18:50:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সৌদি আরবে নির্মাণাধীন ভবন থেকে পড়ে আনোয়ারার যুবকের মৃত্যু
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৫০ পিএম   (ভিজিট : ৪৭)
X

সৌদি আরবে  নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায়  মারা গেছেন আনোয়ারার  এক যুবক।  তার  নাম হারুন সিকদার (৪৮)।

 সোমবার  দিবাগত রাতে তার মৃত্যুর খবর পান দেশে থাকা স্বজনরা।

হারুন সিকদার  চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি রহমত আলী সিকদারের নতুন বাড়ির মো. নাগু মিয়ার ছেলে। ছয় ভাই ও সাত বোনের মধ্যে তিনি মেঝ ছিলেন। হারুন তার স্ত্রী, দুই ছেলে ও এক বছর বয়সী একটি কন্যাশিশু রেখে গেছেন।পারিবারিক সূত্র জানায়, গত ২ ডিসেম্বর ছুটিতে দেশে আসেন হারুন। এক মাস পাঁচ দিনের ছুটি শেষে ৭ জানুয়ারি সৌদি আরবের কর্মস্থলে ফেরেন।  ১২ ফেব্রুয়ারি দুপুরে নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় তিনি দুর্ঘটনার শিকার হন।


স্বজনরা জানান, ভবনের একটি চতুর্মুখী সিঁড়িতে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যান হারুন। সিঁড়ির নিচে থাকা লোহার অ্যাঙ্গেলের কারণে কাঠামোটি বেঁকে গেলে তিনি ভারসাম্য হারান। এতে তার মাথা ফ্লোরের টাইলসে আঘাতপ্রাপ্ত হয়। সহকর্মীরা তাকে দ্রুত স্থানীয় একটি মেডিকেল কেন্দ্রে নিয়ে যান। সেখানে ১১ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার  রাতে তার মৃত্যু হয়।হারুনের ছোট ভাই মো. সিফাত গণমাধ্যমকে বলেন, ‘আমার বোনের জামাই সেখানে তার সঙ্গে রয়েছেন। ভাইয়ের মরদেহ কবে দেশে আনা যাবে, তা এখনো নিশ্চিত নই।’


মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের মাঝে চলছে শোকের মাতাম। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy