চিকিৎসাক্ষেত্রে আরও ভালো করার অঙ্গীকার ৪৮তম বিসিএস চিকিৎসকদের

মাহফুজ মণ্ডল, বগুড়া

সারাবাংলা

বগুড়ায় নবযোগদানকৃত ৪৮তম বিসিএসের সরকারি চিকিৎসকদের নিয়ে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় বগুড়া সিভিল

2026-02-24T18:52:50+00:00
2026-02-24T18:52:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চিকিৎসাক্ষেত্রে আরও ভালো করার অঙ্গীকার ৪৮তম বিসিএস চিকিৎসকদের
মাহফুজ মণ্ডল, বগুড়া
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৫২ পিএম   (ভিজিট : ১২১)
X

বগুড়ায় নবযোগদানকৃত ৪৮তম বিসিএসের সরকারি চিকিৎসকদের নিয়ে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় বগুড়া সিভিল সার্জনের কার্যালয়ের বন্ধন সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

জেলার সিভিল সার্জন ডা. মো. খুরশীদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রায় শতাধিক নবীন চিকিৎসক অংশ নেন।

সভায় মতবিনিময়ের পাশাপাশি দুটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক উপস্থাপনা তুলে ধরা হয়। ‘Physician’s Etiquettes as Government Officer’ বিষয়ে উপস্থাপনা করেন বগুড়া সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারজানুল ইসলাম নির্ঝর। এছাড়া ‘Medico-legal Cases in Hospital’ বিষয়ে আলোচনা করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. নাফিউর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডেপুটি সিভিল সার্জন ডা. এসএম নূর-ই-শাদীদ এবং উপস্থাপনা করেন মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ-উল-হক। উন্মুক্ত আলোচনায় অংশ নেন ডা. পূণম সরকার, মনোরোগ বিশেষজ্ঞ ডা. মো. আজিজুল হাকিম বাপ্পাসহ অন্যান্য চিকিৎসকরা।

সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডা. খুরশীদ আলম বলেন, নবীন চিকিৎসকদের একজন প্রকৃত লোকসেবক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। জ্ঞান ও দক্ষতা বাড়ানোর পাশাপাশি প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে।

এসময় নবযোগদানকৃত চিকিৎসকরা চিকিৎসাসেবার মানোন্নয়ন, কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করা এবং জনগণের প্রতি আন্তরিক দায়িত্ববোধ নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy