ঝালকাঠিতে মাদক মামলায় চেয়ারম্যানের পুত্রসহ আটক ২

ঝালকাঠি প্রতিনিধি

সারাবাংলা

ঝালকাঠির রাজাপুরে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় আরও

2026-02-24T18:54:21+00:00
2026-02-24T18:54:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঝালকাঠিতে মাদক মামলায় চেয়ারম্যানের পুত্রসহ আটক ২
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৫৪ পিএম   (ভিজিট : ১৯৩)
X

ঝালকাঠির রাজাপুরে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় আরও একজন পালিয়ে যায়।

গ্রেফতারকৃতরা হলেন,রাজাপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজুর ছেলে মো. জায়েদ জোহা খান (১৮) এবং কেওতা এলাকার মো. ইমন হাসান (২০)। অভিযানের সময় সমির গাজি (৫৫) নামের আরেক ব্যক্তি পালিয়ে যান।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে রাজাপুর থানাধীন বাঘরী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জায়েদ জোহা খানের কাছ থেকে ৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইমন হাসানের কাছ থেকে ২ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পুলিশের কাছে স্বীকার করেছেন যে, পালিয়ে যাওয়া সমির গাজির সহায়তায় তারা বিভিন্ন স্থান থেকে পাইকারি দামে ইয়াবা সংগ্রহ করে রাজাপুরের বিভিন্ন এলাকায় খুচরা বিক্রি করতেন।

রাজাপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় রাজাপুর থানায় এসআই মিরাজ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy